আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী
জন্ম ও বংশ পরিচয়আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ১৩২১ বাংলার ফাল্গুন মাসে অর্থাৎ ১৯১৩ সালের প্রথম দিকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ফুলতলী গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম মুফতি আব্দুল মজিদ। তিনি হযরত শাহ জালাল রহ. এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামাল রহ. এর বংশধর ছিলেন।আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহ. ছিলেন একজন সুপরিচিত আলেমে দ্বীন, তরীকতের মুর্শিদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী বিশিষ্ট বুযুর্গ
বাল্য জীবন
আল্লামা ছাহেব কিবলা (রহ.) এর বাল্য জীবন এবং কৈশোর জীবন ছিল বেদনাভরা জীবন। স্নেহময়ী মাতা শৈশবকালেই বিদায় নেন। তাঁর কৈশোর জীবনে পদার্পণের আগেই বুযুর্গ পিতা ইহলোক ত্যাগ করেন। বাল্যকালে শ্রদ্ধেয় পিতা-মাতাকে হারিয়ে ছাহেব কিবলা (রহ.) পিছিয়ে পড়েন নাই। শুধু বাংলাদেশ নয়, বরং গোটা বিশ্বের মানুষের দোরগোড়ায় ইসলাম প্রচারের বিশাল এক মিশন সফল করার জন্য বাল্যকাল থেকে পবিত্র কোরআন ও হাদিসের জ্ঞানের ভাণ্ডারে ব্যুৎপত্তি অর্জনের জন্য, পথহারা বিশ্বের মানুষকে পথ দেখানোর জন্য তিনি খালিস নিয়তে অজিফা আমল সহকারে কোরআন ও হাদিসের অতল সাগরে ডুবুরী সেজে মণি-মুক্তা আহরণে আত্মনিয়োগ করেন। তাঁর বাল্যকালটি ছিল জ্ঞানের ভাণ্ডার পূরণের কাল এবং ইলমে মারিফাত ও তাছাউফে নিমগ্ন হওয়ার প্রাথমিক কাল।