Showing posts with label ISDU. Show all posts
Showing posts with label ISDU. Show all posts

Sunday, May 24, 2015

স্মৃতির পাতায় ইসলামিক স্টাডিজ

স্মৃতির পাতায় ইসলামিক স্টাডিজ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালের ২৭ মে বঙ্গীয় সরকার কর্তৃক ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিটি গঠিত হয় যার অন্যতম প্রধান সদস্য ছিলেন তৎকালীন ঢাকা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শামসুল উলামা আবু নসর মুহম্মদ ওহীদ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন হেড অব ডিপার্টমেন্ট ছিলেন।প্রথমে নাথান কমিটি ইসলামিক স্টাডিজ বিভাগকে একটি অনুষদ করার প্রস্তাব উপস্থাপন করে এবং সন্মান কে BI(ব্যাচেলর অব ইসলামিক স্টাডিজ) এবং মাস্টার্সকে MI(মাস্টার্স অব ইসলামিক স্টাডিজ) করার প্রস্তাব রাখেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনিচ্ছায় দুটি দাবিই ভেস্তে যায় এবং তা BA ও MA করা হয়।স্যার শামছুল উলামা আবু নসর মুহম্মদ ওহীদ আসামের শিক্ষামন্ত্রীর দ্বায়িত্বও পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইস্টাডিজ বিভাগের হেড অব ডিপার্টমেন্ট জে.ডব্লিউ. হুইক একজন ইউরোপীয় খ্রিষ্টান ছিলেন।তিনিই বিভাগের একমাত্র অন্যধর্মাবলম্বী হেড অব ডিপার্টমেন্ট ছিলেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ড.সৈয়দ মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ভিসি।
তাছাড়া ড.মুহাম্মদ শহীদুল্লাহর জ্যেষ্ঠ কন্যার জামাতা ড. সিরাজুল হক দীর্ঘ ২২ বছর এই বিভাগের হেড অব ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেন।স্বীয় শশূরের ন্যয় তিনিও বহু ভাষা আয়ত্ত্ব করেন।তিনি কলা অনুষদের দুইবার নির্বাচিত ডীন ছিলেন।এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বও পালন করেছেন।তিনি এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাদ্যক্ষ এবং পরে ভিসি ছিলেন।তিনি স্বাধীনতা পদক ও একুশে পদক সহ বিভিন্ন পদক লাভ করেন।তিনি জাতিসংঘ এবং হোয়াইট হাউসের প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।এছাড়া তিনি ইউরোপ, আফগানস্তান, পাকিস্তান সহ ১৯টি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছন।

এরপর বিভাগের যে পণ্ডিতের নাম আসে তিনি হলেন ড. মোহাম্মদ এসহাক।শিক্ষক হিসেবে দায়িত্বগ্রহণের মাত্র ৮৫ দিনের মাথায় তিনি সমগ্র কুরআন মুখস্থ করনে।তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরীর নামকরণ হয়েছে।এছাড়াও এ বিভাগের ছাত্র আব্দুর রহমান বিশ্বাস সাবেক প্রেসিডেন্ট ছিলেন ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান ছিল।তাছাড়া বর্তমান রাশেদ খান মেননের পিতা আব্দুল জব্বার খান ছিলেন এই বিভাগেরই এবং তিনি সাবেক স্পীকার ছিলেন।কথা সাহিত্যিক আবুল ফজল ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র।সর্বপরি আমাদের সবার প্রিয় ড. আ.ন.ম. রইস উদ্দিন স্যার।তিনি ১৯৯৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিংশ শতাব্দির ২০০০ outstanding People এর মধ্যে একজন।আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলে এই বিভাগের প্রথম মহিলা শিক্ষক হিসেবে ২০১৫ সলে নিয়োগ লাভ করেন কাজী ফারজান আফরীন।

লেখক: মো:পারভেজ আহম্মদ-ISDU 5th Batch

Monday, January 5, 2015

হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ)



হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ)



হযরত জুনায়েদ ইরাকের বাগদাদ নগরীর অধিবাসী ছিলেন। তিনি ছিলেন পীরানে-পীর এবং মা’রিফাতের বাদশাহ তুল্য। তিনি যবরদ্স্ত আলেম ও মুফতী এবং ধর্মীয় বহু শাস্ত্রে পন্ডিত ছিলেন। অমিয় উক্তি এবং সূক্ষ্ম ঈঙ্গিতপূর্ণ বাণী করতে তাঁর সমতুল্য কেউ ছিল না। প্রথম হতে শেষ পযর্ন্ত তিনি সকলের নিকট সম্মানিত ছিলেন। তাঁর পূর্বাপর সকল অবস্থা সকলের নিকট আদরণীয় ও প্রশংসনীয় ছিল এবং তিনি দল-মত নির্বশেষে সকলের ইমামরূপে বরেণ্য ছিলেন। তাঁর বাণী তরিকত শাস্ত্রে দলীলরূপে পরিগণিত হয়ে থাকে। সকলের মুখেই তাঁর প্রশংসা শোনা যায়। কেহই তাঁর যাহেরী ও বাতেনী ইলমে দোষারোপ করতে পারেনি। তিনি সুফীদের সরদার ও নেতা ছিলেন। তাঁকে ‘লেসানুল কওম’ বা জাতির মুখপাত্র বলা হত। তিনি নিজেকে ‘আবদুল মাশায়েখ’ অর্থাৎ পীরদের খাদেম বলে নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। তাঁকে ‘তাওসুল উলামা’ এবং ‘সুলতানুল মুহাক্কেকীন’ও বলা হতো। তিনি শরীয়ত, তরীকত ও হাকীকতের গভীর তলদেশে পৌঁছে ছিলেন। তিনি ‘ইশক’ (প্রেম) ও যোহদে (সাধনায়) অতুলনীয় ছিলেন। তিনি তরীকতের যুগ-প্রবর্তক ইমাম ছিলেন। বহু মাশায়েখ তাঁর মাযহাবের অন্তর্ভূক্ত হন। তরীকতে তাঁর মাযহাবই সবচেয়ে বড় এবং মশহুর (বিখ্যাত)। সে সময়ে তিনি সকল মাশায়েখের কেন্দ্রস্থল ছিলেন। তিনি বহু গ্রন্থ রচনা করেন। মা’রিফাত তাঁর সাহায্যেই বিস্তৃতি লাভ করে, এটা বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না। তাঁর এই উচ্চ মযার্দা ও অসীম গুণাবলী থাকা সত্ত্বেও হিংসুটে দুশমনরা তাঁকে কাফের ও যিন্দিক বলতেও কুন্ঠিত হতো না। তিনি হযরত মুহাসেবীর (রহঃ)ও সান্নিধ্য লাভ করেছিলেন। তিনি হযরত সররী সকতীর (রহঃ) ভাগিনা ছিলেন। একবার হযরত সররী সকতী (রহঃ)-কে লোকে জিজ্ঞেস করেছিল, “কোনও মুরীদ কি পীরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে’’ ? হযরত সররী সকতী (রহঃ) বললেন, “হ্যাঁ, নিশ্চয় ! তার প্রকাশ্য প্রমাণ ত এটাই যে, জুনায়েদের পদ ও মযার্দা আমার চেয়ে অনেক উচ্চে”।

Tuesday, January 14, 2014

ISDU NOTE LINK

ISDU NOTE LINK

ISDU এর বিভিন্ন প্রশ্নের নোট এর লিংক নিচে প্রদান করা হলো।আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।শুধু প্রয়োজনীয় প্রশ্নের উপর ক্লিক করুন.......তারপর ডাউনলোড।যেসব প্রশ্নের লিংক এখানে দেওয়া নেই সেগুলোর জন্য নির্দিষ্ট লেবেল রয়েছে।যেমন বাংলার বিভিন্ন প্রশ্ন ব্যকরণ অংশে পাবেন।অন্যদিকে ইংরেজি,কম্পিউটার,প্রশ্নপত্র ও সিলেবাসের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন লেবেল.....................................ধন্যবাদ।
------------------------------------------------------------------------------------------------------------
**সৌদি আরব-408
**সিরিয়া-408
**Q.Define culture and civilization. Show the different between culture andcivilization. Discuss about the stuff of Islamic Culture. -307
**Q. What do you mean by Ethics? Discuss about the source andextent of Ethics.-307
**Q. DefineInternational Relations. Discuss about its Subject matter and the methods ofmaintaining peaceful International Relations.(305)

**Q. Define Independence. Discuss about the perspective ofIndependence of State in Islamic Law and view of permissible intervention andforms of intervention.(305)

**Q. What is the classical theoryof International Relation in Islam? Is it workable in the present world?(305)

** Class Lecture of International Relation(IR)...(305)

** প্রশ্ন. ফতোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনাকর।(305)

**Q. What do you mean by Law? Discuss about its Origin and Development.(304)

**Q. What is Fiqh? Discuss about the subject-matter of Fiqh.(304)


** Q. What do you meanby Shariah? Discuss about Major branches of Law along with their Shariahcounter parts.(304)


** Discuss About Abu al Qusaem Zahrawi and His Contribution to  Surgery.(403)

**Discuss about Muslimscontribution to Geography.(403)

**What are the Islamic Sources of Science andTechnology? Discuss About these elaborately by the light of Quran.(403)

**Discuss about Jabir Ibn Haiyan and His/Muslimscontribution to Chemistry.(403)








**আল কিন্দি কে ছিলেন?মুসলিম দর্শনে তাঁর অবদান বিস্তারিতভাবে আলোচনা কর।(302)

**জীবিতদের দোআ ও দান খয়রাত দ্বারা মৃত ব্যক্তিরা উপকৃত হয় কি? কুর’আন ও হাদিসের আলাকে ব্যাখ্যা কর।(302)


**.দ্বীনের মধ্যে বিদ’আত কি? দ্বীনের মধ্যে কি বিদ’আতে হাসানা  রয়েছে? বিদ’আত কত প্রকার ও কি কি? বিদ’আতের হুকম কি? আলোচনা কর।(302)


**.কুরআন সুন্নাহর আলোকে প্রমাণ কর যে,পুলসিরাত সত্য,জান্নাত ও জাহান্নাম সত্য।(302)


**.কবীরা গোনাহ কী ? কবীরা গোনাহে লিপ্ত ব্যক্তি মু’মিন কী ? কুর’আন-সুন্নাহর আলোকে আলোচনা কর।(302)


**.কবরের আযাব ও শান্তি এবং মুনকার নাকিরের প্রশ্নকরণের সত্যতা কুর’আন সুন্নাহর আলোকে আলোচনা কর।(302)


**.সূরা তাওবার বিভিন্ন নাম ও নাম করনের করন সমূহ আলোচনা কর।(301)


**.Discuss about Islamic idea of Human Rights and Islamic sources   of Human Rights.(206)



**.Define Sovereignty. Discuss about the Monistic/ Jurist/ Austin’s theory with Criticism.(205)

**. Define Political Science. Discuss about the relation among Political science,Economics and Ethics.(205)



**.ইমাম নববী কে ছিলেন ? তাঁর সংকলিত  রিয়াদুস্ সালেহীন হাদিস গ্রন্থটির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।(204)



    









Thursday, January 9, 2014

ISDU Related ই-বুক

ISDU Related E-Book

ঢাকা বিশ্ববিদ্যালয়,ইসলামিক স্টাডিজ বিভাগের জন্য প্রয়োজনীয় বই সমূহের ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো। সরসরি ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় বই এর নামের উপর ক্লিক করুন।
        
                                    **রিয়াদুস সালেহীন
                                    **সহজ ফারয়েজ শিক্ষা
                                    **Some Prominent Sufies
                                    **আর-রাহীকুল মাখতূম
                                    **খিলাফতে রাশেদা
                                    ** আসহাবে রাসূলের জীবনকথা
                                    **আল কুর’আন
                                    ** তাফসীর
                                    ** বুখারী