Showing posts with label বাংলা সাহিত্য. Show all posts
Showing posts with label বাংলা সাহিত্য. Show all posts

Wednesday, June 24, 2026

বনলতা সেন

বনলতা সেন 

জীবনানন্দ দাশ 

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে

সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

 

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রেরপর

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌এতদিন কোথায় ছিলেন?

পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

 

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।


Friday, June 19, 2026

চন্দ্রমুখী



চন্দ্রমুখী

এক গাঁ-এর এক কৃষকের মেয়ে, কুড়ায় বনের কাঠ
বাপে তাহার বর্গা জমিতে লাগাইয়াছে পাট।
চন্দ্রমুখী নামটা তাহার, চন্দ্রের মত রূপ
পাটের ক্ষেতে যাইয়া একদিন বাপেরে খুঁজিছে খুব
বাপে তাহার কাস্তে লইয়া কাটিতেছিল আগাছা
নিকটে গিয়া কহে তাহারে “বনেতে যাইব বাছা”
জননী তাহার ছিলনা বাঁচিয়া এই ভব সংসারে
একারনেই দেখিতে হইতো আপন সংসার তারে।
বলিয়া বাপেরে চন্দ্রমুখী বনেতে গেল চলিয়া
 “সিকার ভিতর ভাত রয়েছে” বাপেরে গেল বলিয়া।
যাইয়া বনেতে, আপন মনেতে বনের কাঠ কুড়াইছে
মাথার উপর খরিশ গোখরা বাতাশেতে দুলিছে।
দুলিতেছিল মাথার উপরে চন্দ্র দেখেনি তারে,
না দেখিয়া চন্দ্র তাহারে দা’ দিয়া আঘাত করে।
চক্র তুলিয়া খরিশ গোখরা, রাঙাইয়া দুটি চোখ
অভাগী সেই চন্দ্রমুখীর কপালে মারিলো ঠোক।
জনশূন্য বনের মাঝে লুটাইয়া পড়িল মাটিতে
পাটের ক্ষেত দিয়া বাজান ফিরিল সন্ধ্যাতে।
বাড়িতে আসিয়া খুঁজিয়া যখন পাইলোনা আর তারে
বনের দিকে রওনা হলো, আরও খুঁজিল দ্বারে দ্বারে।
বনেতে গিয়া দেখিল চন্দ্র ঘুমায়ে আছে একা 
সর্প বিষেতে চন্দ্রমুখ তার যায়না চেয়ে দেখা।
বনের পাখিরা ডাকিছে তখন কিচিরমিচির করে
 ‘ডাকিসনা তোরা, চন্দ্র ঘুমায়” বলিছে উচ্চ স্বরে।
দুচোখের জল করে টলমল বাহু বেয়ে পড়িছে
রাত্রি বাড়িছে চন্দ্রের বাপ, তার জাগার আসায় রয়েছে।







বীর




 বীর

দেশের জন্য বায়ান্নোতে একটি তরুন দল

কোন স্বার্থে প্রাণটা দিল? আজ আমাকে বল।

পাক-বাহিনীর অত্যাচারে প্রাণটা দিল যারা

শহীদ হয়ে বেঁচে আছে মোদের মাঝে তাঁরা।

রফিক, শফিক, সালাম, বরকত প্রমুখ মহানজনে

পাক শাষকের হাতটা থেকে বাংলাকে কেড়ে আনে।

বুকের রক্তের বিনিময়ে, বিলিয়ে দিয়ে প্রাণ

বিশ্বের বুকে রেখেছে তাঁরা বাংলা ভাষার মান।

টাকার সাথেও হয়না কভু এদের তুলনা

বীর বাঙালির এই অবদান কখনই ভূলনা।

লাল সবুজের ঐ পতাকা পূবাল হাওয়ায় দোলে

গান গেযে যায় বাংলা ভাষায়, বীরের কথা বলে।



Md. Parvej Ahmmed



   

Friday, November 27, 2020

ভাষা সৈনিক হালিমা খাতুন

 ভাষা সৈনিক হালিমা খাতুন



1. জন্মঃ তিনি ১৯৩৩ সালের ২৫শে আগস্ট বাগেরহাট জেলার সদর থানার বাদেকাড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

2. শিক্ষাঃ 
            ** বাদেকাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়
            ** মনমোহনী গার্লস কলেজ
            ** পি.সি. কলেজ বাগেরহাট
            ** ঢাকা বিশ্ববিদ্যালয়

Friday, August 7, 2020

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 


1. ২৬শে জুন ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
2. তাঁর উপাধি  ‘সাহিত্যসম্রাট
3. ‍তিনি কমলাকান্ত ছদ্মনামে লিখতেন।
4.তাঁর প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস (১৮৫৬)
5.তাঁর তথা বাংলাসাহিত্যের প্রথম সার্থক উপন্যাস  দুর্গেশনন্দিনি (১৮৬৫)

Sunday, July 19, 2020

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান সাহিত্যকর্ম

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1. তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনিপুর জেলার বীরসিংহে  জন্মগ্রহণ করেন।
2. তাঁর পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তবে তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে।
3. তাঁর আত্মজীবনী ‘ আত্মচরিত’। এটি বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী।
4.তাঁর প্রচেষ্টায় ২৬ জুলাই ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস হয়।
5. তিনি বাংলা গদ্যের জনক।
6. তিনি বাংলা সাহিত্যে বিরাম চিহ্ন বা যতি চিহ্নের প্রবর্তন করেন।
7. ১৮৪৭ সালে  ‘বেতাল পঞ্চবিংশতি’ গ্রন্থের দশম সংস্করনে বিরাম চিহ্নের প্রথম ব্যবহার করেন।
8. তিনি ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন।
9. তাঁর রচিত  ‘প্রভাবতী সম্ভাষন’ বাংলা সাহিত্যের প্রথম শোকগাঁথা।
10.১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।
11. ১৮৪১ সালের ২৯ ডিসেমম্বর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন।

Friday, July 17, 2020

পল্লী কবি জসীমউদ্দীন এর প্রধান সাহিত্যকর্ম

জসীমউদ্দী

১৯২০ কি ১৯২১ সালের কথা,সমগ্র কোলকাতায় হৈ চৈ পড়ে গিয়েছে দশম শ্রেণী পড়ুয়া ছেলের কবিতায়, আর পাঠ্যপুস্তক কমিটিও ডিগ্রি ক্লাসে পাঠ্যভুক্ত করে ফেললো কবিতাটি, সেই সাথে তিনিও হয়ে গেলেন পৃথিবীর প্রথম সৌভাগ্যবান কবিদের মধ্যে অন্যতম কবি যিনি নিজের লেখা কবিতার প্রশ্নোত্তর লিখে ডিগ্রি পাস করেন।এরপর ড.সেন এর উপযুক্ত শিষ্য হিসেবে বাংলার জেলাগুলোর বিশেষভাবে ফরিদপুর ও ময়মনসিংহ জেলার মানুষের মুখে পঠিত গীত-পুঁথি সংগ্রহ ও গবেষণা (কাব্য-লোকগাথা) করেন এবং লোকসংস্কৃতির উপাদান প্রত্যক্ষ করেন। প্রকৃতি উত্সারিত স্বাভাবিক ও মৌলিক লোকজ ধারাটি তাঁর আগে আর কেউ তেমন সহজভাবে আধুনিক কাব্যধারার সঙ্গে এক করতে সক্ষম হননি। তিনি ছিলেন আপদমস্তকে খাঁটি কবি এবং তাঁর অমর সাহিত্যকর্মই কালজয়ী ইতিহাস।তিনি আমাদের পল্লীকবি জসীম উদ্দীন

কাজী নজরুলের প্রধান সাহিত্য কর্ম


কাজী নজরুল ইসলাম



1. কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে, ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

2. তাঁর পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন।

3. ১২ বছর বয়ষে তিনি লেটোর গানের দলে যোগদান করেন।তিনি পালা গান রচনা করতেন।

4. তিনি ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে ৪৯ নং বাঙালি পল্টনে যোগদান করেন।


5. তিনি বাংলাদেশের রণ সঙ্গীত (চল্ চল্ চল্) এর রচয়িতা।১৯২৮ সালে ঢাকার শিখা পত্রিকায় “

নতুনের গান” শিরনামে এটি প্রথম প্রকাশিত হয়।এই কবিতার প্রথম ২১ লাইন বাংলাদেশের রণ

সঙ্গীত হিসেবে গৃহীত। এবং এটি নজরুলের “সন্ধ্যা” কাব্যগ্রন্থের অন্তর্গত।

Thursday, November 15, 2018

মুনির চৌধুরী

মুনির চৌধুরী 


মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক “কবর”।১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় সাংবাদিক রণেশদাশ গুপ্তের অনুরোধে তিনি এ নাটকটি রচনা করেন।পরে কারাগারের ভিতরেই নাটকটি মঞ্চস্থ হয়। তাঁর অন্যন্য নাটকগুলো হলো-----

১. রক্তাক্ত প্রান্তর(১৯৬২)

২.কবর(১৯৬৬-প্রকা‌শিত)

৩. চিঠি (১৯৬৬)

৪. দণ্ডকারণ্য (১৯৬৬)

৫. পলাশীর ব্যারাক ও অন্যন্য(১৯৬৯)

তাঁর অনুবাদমূলক নাটকগুলো হলো------

১. কেউ কিছু বলতে পারে না(১৯৬৯) From "You never can tell" By G.B. Shaw

২.রূপার কৌটা (১৯৬৯) From "The Silver Box" By John Galsworthy.

৩. মুখরা রমনী বশীকরণ (১৯৭০) From "Taming of the Shrew" By W. Shakespeare.



Friday, July 14, 2017

“বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ”

“বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ”

    
লর্ড ওয়েলেসলি ভারতের গভর্ণর নিযুক্ত হওয়ার পর লক্ষ্য করলেন যে, বিলেত থেকে যেসব সিভিলিয়ান কর্মচারী এদেশে আসে, তারা এদেশের ভাষা না জানাতে শাষন ও শোষনে বিঘ্নতা দেখা দেয়।ফলে এই সমস্যার সমাধানের জন্য ১৮০০ সালের ৯ জুলাই গভর্ণর জেনারেল লর্ড ওয়েলেসলি ও তার কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার লালবাজারের নিকটে ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয়। যেখানে সিভিলিয়ানরা এদেশের ভাষা,সাহিত্য, ভূগোল, ইতিহাস, আইন-কানুন ইত্যাদি শিখতে পারবে।

Saturday, January 4, 2014

জসীমউদ্দীন



১৯২০ কি ১৯২১ সালের কথা,সমগ্র কোলকাতায় হৈ চৈ পড়ে গিয়েছে দশম শ্রেণী পড়ুয়া ছেলের কবিতায়, আর পাঠ্যপুস্তক কমিটিও ডিগ্রি ক্লাসে পাঠ্যভুক্ত করে ফেললো কবিতাটি, সেই সাথে তিনিও হয়ে গেলেন পৃথিবীর প্রথম সৌভাগ্যবান কবিদের মধ্যে অন্যতম কবি যিনি নিজের লেখা কবিতার প্রশ্নোত্তর লিখে ডিগ্রি পাস করেন।এরপর ড.সেন এর উপযুক্ত শিষ্য হিসেবে বাংলার জেলাগুলোর বিশেষভাবে ফরিদপুর ও ময়মনসিংহ জেলার মানুষের মুখে পঠিত গীত-পুঁথি সংগ্রহ ও গবেষণা (কাব্য-লোকগাথা) করেন এবং লোকসংস্কৃতির উপাদান প্রত্যক্ষ করেন। প্রকৃতি উত্সারিত স্বাভাবিক ও মৌলিক লোকজ ধারাটি তাঁর আগে আর কেউ তেমন সহজভাবে আধুনিক কাব্যধারার সঙ্গে এক করতে সক্ষম হননি। তিনি ছিলেন আপদমস্তকে খাঁটি কবি এবং তাঁর অমর সাহিত্যকর্মই কালজয়ী ইতিহাস।তিনি আমাদের পল্লীকবি জসীম উদ্দীন

      ১. কবিতা সমগ্র





Friday, November 8, 2013

আলালের ঘরের দুলাল

আজ আপনাদের জন্য পোস্ট করলাম বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’........বই টি ডাউনলোড করার জন্য নিচে বই এর উপর ক্লিক করুন.মাত্র ৩.৩৮ মেগাবাইট।

   ***আলালের ঘরের দুলাল..টেকচাঁদ ঠাকুর[প্যারিচাঁদ মিত্র]
    

Friday, June 28, 2013

সুনীল গঙ্গোপাধ্যায়


                                 সুনীল গঙ্গোপাধ্যায় এর বই সমূহ ডাউনলোড করার জন্য বই এর নামের উপর ক্লিক করুন...

                                  1. কাকবাবু ও  ব্লাক প্যান্থার
                                  2. জল জঙ্গলের কাব্য
                                  3. মধু কাহিনী [মাইকেল মধূসুধন দত্তের জীবনী অবলম্বনে]
                                  4.  মনীষার দুই প্রেমিক
                                  5. যমজ কাহিনী
                                  6. রানী ও অবিনাশ
                                  7. রানী কাটিয়ানার ডানহাত
                                  8. সরল-জটিল
                                  9. সোনালি দুঃখ
                                                           

Thursday, June 27, 2013

শীর্ষেন্দু মুখোপাধ্যায়


শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর  গ্রন্থ..............

                                        1. শিউলির গন্ধ
                                        2. সংকেত

সমরেশ মজুমদার

   সমরেশ মজুমদার এর  বই সমূহ ডাউনলোডের জন্য বই এর নামের উপর ক্লিক করুন.....
              
                               1. উত্তরাধিকার
                               2. জোৎস্নায় বর্ষার মেঘ
                               3. কার্ভালোর বাক্স
                               4. অর্জুন বেড়িয়ে এল
                               5. তিথি
                               6. বিষঘ্ন
                               7. টাকাপয়সা
                               8. নু অনতু সংবাদ
                               9. হারামির হাতবাক্স
                              10. পাঁচটি রহস্য উপন্যাস
                              11. চব্বিশ ঘণ্টার ঈশ্বর
                              12. রাসমণির সোনাদানা
                              13. গল্পগাচ্ছা
                              14. নেই তাই খাচ্ছ
                              15. বাড়ির ওপর বাড়াবাড়ি
                              16. গোবরধনের কেরামতি
                              17. খরার পরে বৃষ্টি
                              18. অভ্যেস
                              19.ঈর্ষা করি

                                        মোঃ পারভেজ আহম্মদ




Wednesday, June 26, 2013

সত্যজিৎ রায়

           সত্যজিৎ রায় এর বই সমূহ ডাউনলোড করার জন্য নিচে বই এর নামের উপর ক্লিক করুন..............

                               1. শেয়াল দেবতা রহস্য
                               2. সেরা সত্যজিৎ
                               3. প্রেফেসর শঙ্কুর ডায়রি
                               4. লন্ডনে ফেলুদা
                               5. কাকাতুয়া রহস্য
                               6. যখন ছোট ছিলাম
                               7. ঘুরঘুটিয়ার ঘটনা
                               8. ফেলুদার গোয়েন্দাগিরি
                               9. এখন সত্যজিৎ
                               10. একেই বলে শুটিং
                               11. এবার কান্ড কেদারনাথে
                               12. ডা.মুনসির ডায়রি
               
                                                      মোঃপারভেজ আহম্মদ



রবীন্দ্রনাথ ঠাকুর

              রবীন্দ্রনাথ ঠাকুর এর গল্প..উপন্যাস..প্রবন্ধ এবং কবিতা ডাউনলোড করুন...........

                                    ছোটগল্প.......
                                             1. ছুটি
                                             2. বলাই
                                             3. অধ্যাপক
                                             4. অনধিকার প্রবেশ
                                             5. অপরিচিতা
                                             6. অসম্ভব কথা
                                             7.  আত্ম পরিচয়
                                             8. আধুনিক কাব্য
                                             9. কঙ্কাল
                                            10. খোকা বাবুর প্রত্যাবর্তন
                                            11. চিত্রকর
                                            12. চোরাই ধন
                                            13. ছোট ও বড়
                                            14. ডিটেকটিভ
                                            15. দর্পহরণ
                                            16. দানপ্রতিদান
                                            17. দালিয়া
                                            18. দিদি
                                            19. দেনাপাওনা
                                            20. বদনাম
                                            21. বাউলের গান
                                            22. বিচারক
                                            23. বেষ্টমী
                                            24. ব্যাবধান
                                            25. ভারতবর্ষের ইতিহাস
                                            26. ভিখারিনী
                                            

জীবনান্দ দাস

 জীবনান্দ দাস এর বনলতা সেন কাব্যগ্রন্থ বাংলা বা ইংরেজী ভার্সনে ডাউনলোড করুন ............

                                      1. বনলতা সেন...[ইংরেজী ভার্সন]
                                      2. বনলতা সেন

                                                                


Tuesday, June 25, 2013

মীর মোশাররফ হোসেন[১৮৪৭-১৯১২]


                                       
        মীর মোশাররফ হোসেন এর বিষাদ সিন্ধু উপন্যাস এর সবগুলি পর্ব ডাউনলোডের জন্য নিচের লিংকে ক্লিক করুন...............

                                   বিষাদ সিন্ধু ১  [মহররম পর্ব-১৮৮৫]
                                   বিষাদ সিন্ধু ২ [উদ্ধার পর্ব-১৮৮৭]
                                   বিষাদ সিন্ধু ৩ [এজিদ বধ পর্ব-১৮৯১]