মুসলিম বিশ্ব
পৃথিবীর ইতিহাসে মুসলমানদের আধিপত্য এবং ইসলামের গৌরবোজ্জল ইতিহাস বিশেষভাবে পরিলক্ষিত। প্রথিবীর মোট মজুদ সম্পদের অধিকাংশই মুসলিম প্রধান দেশগুলোতে বিদ্যমান।পৃথিবীর মোট ১৯৪টি স্বাধীন দেশের মধ্যে ৫৪টি মুসলিম প্রধান দেশ রয়েছে।তাছাড়া বিশ্বের মোট ৭বিলিয়ন জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা ১.৪ বিলিয়ন। বিশ্বে উৎপাদিত মোট সম্পদের প্রায় দুই তৃতীয়াংশ[২/৩] খনিজ তেল, ৭০% রাবার,৭৫% পাট, ৬৭% মসলা,দুই তৃতীয়াংশ পামওয়েল, ৫০% ফসট্রেট, ৪০% টিন মুসলিম প্রধান দেশগুলোতে উৎপাদিত হয়। এছাড়াও তুলা,চা,কফি,ইউরেনিয়াম সহ পৃথিবীর অধিকংশ সম্পদের একটি বড় অংশ উৎপাদিত হয় মুসলিম প্রধান দেশগুলোতে।
মধ্যপ্রাচ্য
এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী অঞ্চলকে মধ্যপ্রাচ্য বলা হয়।পৃথিবীর ইতিহাসে মধ্যপ্রাচ্য আদিকাল থেকেই প্রসিদ্ধ এবং আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।ইসলামের পাশাপাশি ইহুদি এবং খ্রিষ্টান ধর্মের প্রচার এবং প্রসার হয় এ অঞ্চলেই।মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ অপরিশোধিত মজুদ খনিজ তেল।মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ পারস্য উপসাগরের তীরে অবস্থিত।ইরাক,ইরান,ইসরাইল,ফিলিস্তিন, কুয়েত, ইয়েমেন সহ প্রায় ১৮/৩৮ টি দেশের মধ্যে সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান আলোচিত, পবিত্র এবং গুরুত্বপূর্ণ দেশ।
সৌদি আরব
মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব আয়তনের দিক থেকে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র।আরব উপদ্বীপের অধিকাংশ স্থান জুড়ে অবস্থিত এ দেশটিতে কোন নদী নেই।আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ দেশটিতে মজুদ রয়েছে বিশ্বের মোট মজুদ খনিজ তেলের এক তৃতীয়াংশ [1/3]. বিশ্বের সর্ববৃহৎ পেট্রোল রপ্তানীকারক দেশ সৌদি আরব বিনিয়োগের দিকথেকে বিশ্বের সপ্তম [৭ম] প্রধান দেশ।তবে মানবিক সাহায্যে সৌদি আরব বিশ্বে প্রথম।বিশ্ব ব্যক্তিত্বের দিক থেকে সৌদি বাদশাহ বিশ্বে চতুর্থ এবং মুসলিম নেতাদের মধ্যে প্রথম।
সৌদি রাষ্ট্রের ইতিহাস
মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রধান আলোচিত এবং পবিত্র রাষ্ট্র সৌদি আরব এক দিনে প্রতিষ্ঠিত হয়নি বরং বর্তমান সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে রয়েছে সতন্ত্র ইতিহাস। সূচনালঘ্ন থেকে আজ পর্যন্ত সৌদি রাষ্ট্র মোট তিনবার প্রতিষ্ঠিত হয়েছে।
প্রথম সৌদি রাষ্ট্র [১১৫৭-১২১৩হিঃ/১৭৪৪-১৮১৮খ্রিঃ]
মুহাম্মদ ইবনে সাউদ ১১৫৭হিঃ মোতাবেক ১৭৪৪ খ্রিষ্টাব্দে প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।প্রথম সৌদি রাষ্ট্রের শাষকেরা ছিলেনঃ
1.ইমাম মুহাম্মদ ইবনে সাউদ [১৭৪৪-১৭৬৫খ্রিঃ]
2.ইমাম আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ ইবনে সাউদ [১৭৬৫-১৮০৩খ্রিঃ]
3.ইমাম সাউদ ইবনে আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ বিন সাউদ [১৮০৩-১৪খ্রিঃ]
4.মুহাম্মদ বিন সাউদ [১৮১৪-১৮১৮খ্রিঃ]
দ্বিতীয় সৌদি রাষ্ট্র[1240-1233হিঃ/1824-1891খ্রিঃ]
ইমাম তুর্কী বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন সাউদ 1240হিঃ/1824খ্রিষ্টাব্দে রিয়াদকে রাজধানী করে ২য় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ২য় সৌদি রাষ্ট্রের শাষকগণ ছিলেনঃ
1. ইমাম তুর্কী বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন সাউদ। [1824-1834খ্রিঃ]
2. ইমাম ফয়সাল বিন তুর্কী।[1834-1838খ্রিঃ এবং 1843-1865খ্রিঃ]
3. আব্দুল্লাহ বিন ফয়সাল বিন তুর্কী।[1865-1871 খ্রিঃ এবং 1876-1887খ্রিঃ]
4. ইমাম সাউদ বিন ফয়সাল।[1871-1875খ্রিঃ]
5. আব্দুর রহমান বিন ফয়সাল।[1875-1876খ্রিঃ এবং 1889-1891খ্রিঃ]
তৃতীয় সৌদি রাষ্ট্র[1345হিঃ-বর্তমান/1926খ্রিঃ-বর্তমান]