Labels
- ISDU
- PARU
- আন্তর্জাতিক বিশ্ব
- ই-বুক
- ইংরেজি
- ইসলাম
- কম্পিউটার
- বাংলদেশ বিষয়াবলী
- বাংলা সাহিত্য
- ব্যাকরণ
- শিশুমেলা
Showing posts with label আন্তর্জাতিক বিশ্ব. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক বিশ্ব. Show all posts
Friday, June 2, 2023
WORLD BANK(WB)
Tuesday, July 14, 2020
NATO
NATO
NATO or North Atlantic Treaty Organization is an international alliance that consists of 30 member states from North America and Europe. It was established at the signing of the North Atlantic Treaty on 4 April 1949. Article Five of the treaty states that if an armed attack occurs against one of the member states, it shall be considered an attack against all members, and other members shall assist the attacked member, with armed forces if necessary.
Of the 30 member countries, two are located in North America (Canada and the United States), 28 are in Europe, one of which (Turkey) is in both Europe and Asia. All members have militarizes, except for Iceland, which does not have a typical army (but it does have a coast guard and a small unit of civilian specialists for NATO operations). Three of NATO's members are nuclear weapons states: France, the United Kingdom, and the United States. NATO has 12 original founding member nation states, and from 18 February 1952 to 6 May 1955, it added three more member nations, and a fourth on 30 May 1982. After the end of the Cold War, NATO added 14 more member nations (10 former Warsaw Pact members and four former Yugoslav republics) from 12 March 1999 to 27 March 2020.Last member country is North Macedonia (27 March 2020).
Sunday, October 14, 2018
বব ডিলান
বব ডিলান
২০১৬ সালে সাহিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন গীতিকবি ও গায়ক রবার্ট আ্যালেন জিমারম্যান(বব ডিলান)।আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।তিনি সাহিত্যে নোবেল প্রাপ্ত ১১৩ তম ব্যক্তি।জর্জ বার্নার্ড ’শ এর পর ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে একাধারে অস্কার এবং নোবেল পুরস্কার লাভ করেন বব ডিলান।তিনি ২০০১ সালে “ওয়াণ্ডার বয়েজ” সিনেমার জন্য সেরা সঙ্গীত বিভাগে অস্কার পুরস্কার লাভ করেন।১৯৭১ সালে আয়োজিত ”কনসার্ট ফর বাংলাদেশ” নামক সঙ্গীত অনুষ্ঠানে বব ডিলান ৫টি গান গেয়েছিলেন।
Friday, March 9, 2018
রোহিঙ্গা ও বাংলাদেশ
রোহিঙ্গা ও বাংলাদেশ
রোহিঙ্গা পরিচিতি
রোহিঙ্গা একটি ক্ষুদ্র-নৃগোষ্ঠী যারা নিজ দেশেও পরবাসী। রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সম্প্রদায়। আরাকানী মুসলিমরা সেখানে হাজার বছর ধরে বসবাস করলেও বাংলাভাষী ও মুসলিম হওয়ার কারনে তারা মিয়ানমারের সরকার ও নাগরিকদের কাছে বিদেশী,বাঙ্গালি বা অবৈধ অভিবাসী হিসেবে পরিচিত। জাতি সংঘ রোহিঙ্গাদের "বিশ্বের সবচেয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠী " হিসেবে অভিহিত করেছেন।
কারও কারও মতে রোসাঙ্গ থেকে রোহিঙ্গা শব্দটির উদ্ভব।নবম-দশম শতকে আরাকান রাজ্য রোহান কিংবা রোহাঙ নামে পরিচিত ছিল।রোহিঙ্গা শব্দটি রোসাঙ্গ শব্দটি থেকে এসেছে। সেই অঞ্চলের অধিবাসী হিসেবেই রোহিঙ্গা শব্দের উদ্ভব।
কারও কারও মতে, রোহিঙ্গা শব্দটি রেঙ্গুন শব্দের পরিবর্তিত রুপ।সেই মতে রেঙ্গুনে বসবাসকারী বার্মিজ সম্প্রদায় রোহিঙ্গা নামে পরিচিত।
কারও কারও মতে আফগানিস্তানের রোহিঙ্গা জেলা থেকে আগত হওয়ার কারনে এই নামকরন।তাদের মতে, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বীন বখতিয়ার খলজীসহ বাংলার মুসলমান বিজেতা ও শাসকগোষ্ঠী ইসলাম প্রচার ও প্রসারের জন্য আফগানিস্তানের রোহিঙ্গা জেলা থেকে কিছু লোককে ধর্ম প্রচারের জন্য আরাকানে পাঠিয়েছিলেন। সেই মতে তাদের নামানুসারে নাম হয় রোহিঙ্গা।
ফিলিস্তিন সংকট এবং ইসরাইলী আগ্রাসন
ফিলিস্তিন সংকট এবং ইসরাইলী আগ্রাসন
ফিলিস্তিনের ইতিহাস :
ফিলিস্তিন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উটলে ফিলিস্তিন এক অন্ধকার অরণ্যে পা বাড়ায় যা থেকে তারা আজও বেরিয়ে আসতে পারেনি। ফিলিস্তিন প্রথম বিশ্বযুদ্ধে শুরুতে ইংরেজদের বিপক্ষে ছিল। তাই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে ব্রিটেনের পক্ষ নিতে অনুরোধ জানান। ব্রিটেন ফিলিস্তিনকে মুক্ত করার আশ্বাস দিলে ফিলিস্তিন ব্রিটেনের সাহায্যে এগিয়ে আসে।
পানামা পেপারস কেলেঙ্কারি
পানামা পেপারস কেলেঙ্কারি
৩
এপ্রিল ২০১৬ মধ্যে আমেরিকার দেশ পানামার আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকা থেকে
বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থ পচারের বিষয়ে ১ কোটি ১৫ লক্ষ নথি ফাঁস হয়।কর
ফাঁকি দিয়ে বিশ্বের ক্ষমতাশীল ব্যক্তিদের অর্থ পাচারের অকাট্য প্রমাণ পাওয়া যায়
ঐসব নথিতে।এত বিশ্বের ২০০টি দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব,৭২ জন সাবেক ও বর্তমান
রাষ্ট্রপ্রধান,কয়েকশ রাজনীতিবীদ সহ অসংখ্য প্রভাবশালী লোকের কর ফাঁকি দিয়ে
নিজেদের সম্পদের পাহাড় গড়ে তোলার গোমর ফাঁস হয়ে যায়।এ যাবৎকালের সবচেয়ে বড় তথ্য
ফাঁসের এ ঘটনাটি ‘পানামা পেপারস কেলেঙ্করি’ নামে পরিচিত।এর জের ধরে আইসল্যাণ্ডের
প্রধানমন্ত্রী সিগমুণ্ড গুনলাগসন ২০১৬ সালে পদত্যাগ করেন এবং ২০১৭ সালে পাকিস্তানের
তৎকালীন প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সম্পদের পরিমান নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হয়
এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তান সংবিধানের ৬৬(১)(এফ) অনুচ্ছেদ অনুযায়ী তাকে
প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষনা করা হয়।এর পরই তিনি পদত্যাগ করেন।পাকিস্তানের
৭০ বছরের ইতিহাসে কোন প্রধনমন্ত্রীই তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। এতে
বাংলাদেশর ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আসে কিন্তু তাদের ব্যাপারে বিস্তারিতি
কিছু জানা যায়নি।১৭ অক্টোবর ২০১৭ পনপমা পেপারস দুর্নীতি ফাঁসকারী সাংবাদিক ডেফনে
কারোয়ানাকে বোমা বিস্ফোরনের মাধ্যমে মাল্টায় হত্যা কারা হয়।
Saturday, October 14, 2017
নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার
আলফ্রেড নোবেল ২১ অক্টোবর ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্ম গ্রহণ করেন।তাঁর পিতার নাম ইমানুয়েল নোবেল।আলফ্রেড নোবেল একাধারে একজন বিজ্ঞানী,ব্যবসায়ী,রসায়নবিদ ছিলেন।ডিনামাইট আবিষ্কার করে তিনি অঢেল সম্পত্তির মালিক হন।তবে শেষজীবনে ডিনামাইটের ধ্বংসাত্মক ব্যাবহার দেখে অনুতপ্ত হন এবং তাঁর সম্পত্তির ৯৪% বা ৯০ লক্ষ ডলার দানপত্র করে যান।তিনি ১০ ডিসেম্বর ১৮৯৬ সালে মৃত্যুবরণ করেন।
আলফ্রেড নোবেলের দানপত্র অনুসারে ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়।শুরুতে পদার্থ, রসায়ন,চিকিৎসা,সাহিত্য এবং শান্তি এই ৫টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো।১৯৬৯ সালে এ তালিকায় অর্থনীতিকে যুক্ত করার মাধ্যমে বর্তমানে নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্র মোট ৬টি।১৯৪০-১৯৪২ সাল পর্যন্ত নোবেল পুরস্কার প্রদান করা হয়নি।শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে বাকিগুলো সুইডেন থেকে প্রদান করা হয়।
এক নজরে নোবেল পুরস্কারের ক্ষেত্র ঘোষণার দিন এবং ঘোষণাকারী প্রতিষ্ঠান
উপমহাদেশের প্রথম ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সাথে তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।একমাত্র বাংলাদেশী হিসেবে ড.মুহাম্মদ ইউনুস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
নোবেল বিজয়ী প্রথম নারী মাদাম কুরি। তিনি পদার্থ(১৯০৩) এবং রসায়ন(১৯১১)-এ নোবেল পুরস্কার লাভ করেন।নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদী(ইরান)।তিনি ২০০৩ সালে শান্তিতে নোবেল লাভ করেন। ১৯৭৮ সালে প্রথম মুসলিম হিসেবে মিশরের আনোয়ার সাদাত শান্তিতে নোবেল লাভ করেন।এছাড়াও আং সান সুচী-১৯৯১,নেলসন ম্যাণ্ডেলা-১৯৯৩,ইয়াসির আরাফাত-১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।শান্তিতে নোবেল বিজয়ী প্রথমি এশিয় নারী মাদার তেরেসা।তিনি ১৯৭৯ সালে নোবেল লাভ করেন।সর্বকনিষ্ট নোবেল বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাঈ।তিনি ২০১৪ সালে যৌথভাবে ভারতের কৈলাস সত্যার্থী এর সাথে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
Monday, October 9, 2017
ICAN(আইক্যান)
ICAN(আইক্যান)
International Campaign to Abolish Nuclear Weapons বা ICAN. ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে ১৯৮৫ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা “International Physicians for the Prevention of Nuclear War”ফিনল্যাণ্ডের হেলসিঙ্কিতে তাদের দ্বিবার্ষিক কংগ্রেসে ICAN প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে।২০০৭ সালের ২৩ এপ্রিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ICAN প্রতিষ্ঠার জন্য তহবিল গঠন করা হয় এবং ২০০৭ সালের ৩০ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনা শহরে Treaty on the Non-Proliferation of Nuclear Weapons এর রাষ্ট্র সমূহের সভার মাধ্যমে ICAN প্রতিষ্ঠিত হয়। এটি একটি অমুনাফাভোগী সংস্থা।এর সদরদপ্তর সুইজারল্যাণ্ডের জেনেভায় অবস্থিত।১০১টি সদস্য রাষ্ট্রের মোট ৪৬৮টি অংশিদারি প্রতিষ্ঠান এর সদস্য।তন্মোধ্যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান...PSR বা Physician For Social Responsibility(১৯৬১) এবং CBS বা Center For Bangladesh Studies আইক্যান এর সদস্য। ICAN এর মূল লক্ষ্য হলো পৃথীবি থেকে পরমানু অস্ত্র দূর করা এবং বিশ্বকে Nuclear Weapons Free করা।পরমানু অস্ত্রের ভয়াবহ পরিণতির প্রতি দৃষ্টি আকর্শন করা এবং এই অস্ত্রকে নিষিদ্ধ করার জন্য চুক্তি সম্পাদনের চেষ্টার জন্য সংস্থাটি ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।উল্লেখ্য যে ৭ জুলাই ২০১৭ তারিখে এই সংস্থার উদ্যেগে ১২২টি দেশ পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করণ চুক্তিতে স্বাক্ষর করে। ICAN এর বর্তমান নির্বাহী পরিচালক বিয়াত্রিচ ফিন যিনি সুইডেনের নাগরিক।
Thursday, July 18, 2013
সৌদি আরব
সৌদি আরব
মুসলিম বিশ্ব পৃথিবীর ইতিহাসে মুসলমানদের আধিপত্য এবং ইসলামের গৌরবোজ্জল ইতিহাস বিশেষভাবে পরিলক্ষিত। প্রথিবীর মোট মজুদ সম্পদের অধিকাংশই মুসলিম প্রধান দেশগুলোতে বিদ্যমান।পৃথিবীর মোট ১৯৪টি স্বাধীন দেশের মধ্যে ৫৪টি মুসলিম প্রধান দেশ রয়েছে।তাছাড়া বিশ্বের মোট ৭বিলিয়ন জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা ১.৪ বিলিয়ন। বিশ্বে উৎপাদিত মোট সম্পদের প্রায় দুই তৃতীয়াংশ[২/৩] খনিজ তেল, ৭০% রাবার,৭৫% পাট, ৬৭% মসলা,দুই তৃতীয়াংশ পামওয়েল, ৫০% ফসট্রেট, ৪০% টিন মুসলিম প্রধান দেশগুলোতে উৎপাদিত হয়। এছাড়াও তুলা,চা,কফি,ইউরেনিয়াম সহ পৃথিবীর অধিকংশ সম্পদের একটি বড় অংশ উৎপাদিত হয় মুসলিম প্রধান দেশগুলোতে।
মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী অঞ্চলকে মধ্যপ্রাচ্য বলা হয়।পৃথিবীর ইতিহাসে মধ্যপ্রাচ্য আদিকাল থেকেই প্রসিদ্ধ এবং আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।ইসলামের পাশাপাশি ইহুদি এবং খ্রিষ্টান ধর্মের প্রচার এবং প্রসার হয় এ অঞ্চলেই।মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ অপরিশোধিত মজুদ খনিজ তেল।মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ পারস্য উপসাগরের তীরে অবস্থিত।ইরাক,ইরান,ইসরাইল,ফিলিস্তিন, কুয়েত, ইয়েমেন সহ প্রায় ১৮/৩৮ টি দেশের মধ্যে সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান আলোচিত, পবিত্র এবং গুরুত্বপূর্ণ দেশ।
সৌদি আরব মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব আয়তনের দিক থেকে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র।আরব উপদ্বীপের অধিকাংশ স্থান জুড়ে অবস্থিত এ দেশটিতে কোন নদী নেই।আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ দেশটিতে মজুদ রয়েছে বিশ্বের মোট মজুদ খনিজ তেলের এক তৃতীয়াংশ [1/3]. বিশ্বের সর্ববৃহৎ পেট্রোল রপ্তানীকারক দেশ সৌদি আরব বিনিয়োগের দিকথেকে বিশ্বের সপ্তম [৭ম] প্রধান দেশ।তবে মানবিক সাহায্যে সৌদি আরব বিশ্বে প্রথম।বিশ্ব ব্যক্তিত্বের দিক থেকে সৌদি বাদশাহ বিশ্বে চতুর্থ এবং মুসলিম নেতাদের মধ্যে প্রথম।
সৌদি রাষ্ট্রের ইতিহাস মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রধান আলোচিত এবং পবিত্র রাষ্ট্র সৌদি আরব এক দিনে প্রতিষ্ঠিত হয়নি বরং বর্তমান সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে রয়েছে সতন্ত্র ইতিহাস। সূচনালঘ্ন থেকে আজ পর্যন্ত সৌদি রাষ্ট্র মোট তিনবার প্রতিষ্ঠিত হয়েছে।
প্রথম সৌদি রাষ্ট্র [১১৫৭-১২১৩হিঃ/১৭৪৪-১৮১৮খ্রিঃ] মুহাম্মদ ইবনে সাউদ ১১৫৭হিঃ মোতাবেক ১৭৪৪ খ্রিষ্টাব্দে প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।প্রথম সৌদি রাষ্ট্রের শাষকেরা ছিলেনঃ 1.ইমাম মুহাম্মদ ইবনে সাউদ [১৭৪৪-১৭৬৫খ্রিঃ]
2.ইমাম আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ ইবনে সাউদ [১৭৬৫-১৮০৩খ্রিঃ]
3.ইমাম সাউদ ইবনে আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ বিন সাউদ [১৮০৩-১৪খ্রিঃ]
4.মুহাম্মদ বিন সাউদ [১৮১৪-১৮১৮খ্রিঃ]
দ্বিতীয় সৌদি রাষ্ট্র[1240-1233হিঃ/1824-1891খ্রিঃ] ইমাম তুর্কী বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন সাউদ 1240হিঃ/1824খ্রিষ্টাব্দে রিয়াদকে রাজধানী করে ২য় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ২য় সৌদি রাষ্ট্রের শাষকগণ ছিলেনঃ
1. ইমাম তুর্কী বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন সাউদ। [1824-1834খ্রিঃ] 2. ইমাম ফয়সাল বিন তুর্কী।[1834-1838খ্রিঃ এবং 1843-1865খ্রিঃ] 3. আব্দুল্লাহ বিন ফয়সাল বিন তুর্কী।[1865-1871 খ্রিঃ এবং 1876-1887খ্রিঃ] 4. ইমাম সাউদ বিন ফয়সাল।[1871-1875খ্রিঃ] 5. আব্দুর রহমান বিন ফয়সাল।[1875-1876খ্রিঃ এবং 1889-1891খ্রিঃ]
তৃতীয় সৌদি রাষ্ট্র[1345হিঃ-বর্তমান/1926খ্রিঃ-বর্তমান]
Sunday, June 23, 2013
বিশ্বের সবথেকে ভয়াবহ ১০ সাইক্লোন
বিশ্বের সবথেকে ভয়াবহ ১০ সাইক্লোন
১. গ্রেট ভোলা সাইক্লোন, বাংলাদেশ (১৯৭০, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ৫ লক্ষ)।
২. হুগলি রিভার সাইক্লোন, ভারত (১৭৩৭, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার)।
৩. হাইফং টাইফুন, ভিয়েতনাম (১৮৮১, উৎপত্তিস্থল পশ্চিম প্রশান্ত মহাসাগর, মৃতের সংখ্যা ৩ লক্ষ)।
৪. বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ (১৫৮৪, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ২ লক্ষ)।
৫. গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ (১৮৭৬, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ২ লক্ষ)।
৬. বাংলাদেশ (১৮৯৭, বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার)।
৭. সুপার টাইফুন নিনা, চীন (১৯৭৫, উৎপত্তিস্থল পশ্চিম প্রশান্ত মহাসাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার)।
৮. সাইক্লোন জিরো-টু-বি, বাংলাদেশ (১৯৯১, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার)।
৯. গ্রেট বম্বে সাইক্লোন, ভারত (১৮৮২, উৎপত্তিস্থল আরব সাগর, মৃতের সংখ্যা ১ লক্ষ)।
১০. হাকাতা বে টাইফুন, জাপান (১২৮১, উৎপত্তিস্থল পশ্চিম প্রশান্ত মহাসাগর, মৃতের সংখ্যা ৬৫ হাজার)
**১০টির মধ্যে ৫টি'ই বাংলাদেশে সংগঠিত!!!!!!!!
Subscribe to:
Posts (Atom)
-
আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী জন্ম ও বংশ পরিচয় আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ১৩২১ বাংলার ফাল্গুন মাসে অর্থাৎ ১৯১৩ সালের প্রথম দিকে সিলেট জেলার জ...
-
Q. Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony. 03.03.2013 586/2 Shenpara,Parbota. Mirpur...
-
‘ই-কার’ এর নিয়ম 1. ‘ইন’ ভাগান্ত শব্দের শেষে ‘তা’ কিংবা ‘ত্ব’ যুক্ত হলে ‘ইন’ এর ‘ন’ লোপ পায় এবং ‘ই-কার’ হয়। যেমনঃ- ...
-
বঙ্গবন্ধু উপস্থাপনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের অধিকাংশ সময় বাংলাদেশের মানুষ ও তা...
-
বাজেট ২০২৬-২০২৭ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অন্যতম প্রধান হাতিয়ার হলো জাতীয় বাজেট। এটি...






